আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সিরিয়ার পূর্বাঞ্চলীয় শহর ‘রিক্কা’য় বর্তমানে সশস্ত্র দলসমূহের অন্তঃকোন্দলের বিষয়টি লক্ষ্যণীয়।
সরকার বিরোধী ‘ফ্রি সিরিয়ান আর্মি’র উল্লেখযোগ্য সংখ্যক সদস্যকে হত্যার সংবাদ প্রকাশ করা হয়েছে সিরীয় সরকার বিরোধীদের বিভিন্ন ওয়েব সাইটে।
এর ধারাবাহিকতায় সিরিয়ার সরকার বিরোধীদের একটি দল জানিয়েছে, পূর্বে ‘দ্যা ইসলামিক স্টেট অব সিরিয়া এ্যান্ড ইরাক’ (দায়েশ)-এর নিয়ন্ত্রণে থাকা আলেপ্পোর শিল্প এলাকা ‘আল-ব্রিজ’-এ একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সকল লাশেরই হাত পিঠমোড়া দিয়ে বাধা ছিল। কিছু কিছু লাশ গলে গেলেও এখনো অনেক লাশ তাজা রয়েছে –এ থেকে বোঝা যায় তাদেরকে বিভিন্ন সময়ে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, সিরিয়ায় যুদ্ধরত সন্ত্রাসী গ্রুপসমূহ, সৌদি আরবসহ অন্যান্য দেশ থেকে অধিক পরিমাণে আর্থিক সহযোগিতা লাভের আশায় অপর বিদ্রোহী গ্রুপকে ধ্বংস করে অথবা তাদের উপর কর্তৃত্ব অর্জন করে অধিক এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার জন্য মরিযা হয়ে উঠেছে। এর ফলে সন্ত্রাসী দলসমূহের অন্তঃকোন্দলে এ যাবত ইসলামের নামে যুদ্ধকারী সন্ত্রাসীদের অনেকে ক্ষমতার লড়াইয়ে নিহত হয়েছে।